বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় শিবপাশা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হালিম চৌধুরী ও উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা শেখ মোস্তফা কামালসহ ১০ জন নেতাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে তারা জনসেবায় বিশেষ অবদান রাখায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত অন্যরা হলেন, শিবপাশা প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক শেখ ইমরান আহমেদ ও মহিবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আহমেদ রেজা শেখ মামুন, সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর চৌধুরী, সদস্য আশ্বব আলী চৌধুরী, এমদাদুল হক, মোহাদ্দিস মিয়া ও আকিমুল হক।
গত ১৪ আগস্ট বিকেলে শিবপাশা সবুজগঞ্জ বাজারে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপদেষ্টা আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাওলানা শেখ মোস্তফা কামাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, বং মহল্লা পরিচালনা কমিটির সভাপতি সামায়ুন বখতিয়ার, যশকেশরী মম্বাউল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল ইউসুফী, শিবপাশা বাজার পরিচালনা কমিটির সহসভাপতি কাজল চৌধুরী, সবুজবাজার জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আবু ছাইম, বং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী চৌধুরী, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা তজমুল হক ও যুগ্মসাধারণ সম্পাদক আফরোজ মিয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাহেদ মিয়া, জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম চৌধুরী হারু, কিয়ামত আলী, জিয়াউর রহমান চৌধুরী, তৈয়ব আলী, বাচ্চু চৌধুরী, ছাব্বির হোসেন, লকুছ চৌধুরী, মহিবুর চৌধুরী, নূরুল আমীন, শহিদুল ইসলাম রাজ, আবুল কালাম চৌধুরী, শেখ ওয়াসিম, সাংবাদিক মোস্তফা কামাল, মাওলানা কাওছার আহমেদ, জইন উদ্দিন, কাছন চৌধুরী, লুৎফুর রহমান চৌধুরী, ফজলু মিয়া, ছালামিন মিয়া, শেলফু মিয়া, ফারুক মিয়া, আব্দুর রব চৌধুরী, মোশাহিদ মিয়া, মখলিছ মিয়া, ফারুক চৌধুরী, নূর উদ্দিন ও হাফিজুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে যে কার্যক্রম পরিচালনা করেছে তা সত্যিই প্রশংনীয়।
তারা আশা প্রকাশ করেন, সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে সবুজগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদ মিয়া প্রবাসীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মুসলিম উম্মাহার কল্যাণ কামনায় মোনাজাত করেন।