জাতীয় শোক দিবস উপলক্ষে মাধবপুরে শোক মিছিল আলোচনা ও বৃক্ষরোপণ

প্রকাশিত August 16, 2023
জাতীয় শোক দিবস উপলক্ষে মাধবপুরে শোক মিছিল আলোচনা ও বৃক্ষরোপণ

মাধবপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোকমিছিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তর, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের জন্যে ভোজের আয়োজন করা হয়।
এছাড়া গ্রামীণ ব্যাংক মাধবপুর উপজেলার আদাঐর শাখার উদ্যোগে পৌরসভার কাচারি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক হবিগঞ্জ জোনাল অফিস অবলোকন কর্মকর্তা মো মেহেদী হাসান, মাধবপুর এরিয়া ম্যানেজার মো নূর আলম ও আদাঐর শাখা ব্যবস্থাপক মো জাহাঙ্গীর আলম।
একই দিনে গ্রামীণ ব্যাংক জগদীশপুর, ছাতিয়াইন, হরিপুর, বহরা, বাঘাসুরা, ধর্মঘর, রাজিউড়া, নাসিরনগর, বুল্লা, চৌমুহনী ও বুধন্তী অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।