জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা প্রদীপ প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে।
সোমবার, ১৪ আগস্ট সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয় থেকে আলোর মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শপথ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, অ্যাডভোকেট বিহর বিশ্বাস, গোপিকা শ্যাম পুরকায়স্থ, উপেশ পান্ত, মানিক লাল দে, শিবদত্ত ভৌমিক চন্দন, অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, অ্যাডভোকেট অশেষ কর, অ্যাডভোকেট শংকর দেব, অ্যাডভোকেট পংকজ দাস, অ্যাডভোকেট খোকন দত্ত, ধনঞ্জয় দাস ধনু, অরুণ দেবনাথ সাগর, মঙ্গল দাস, ভানু লাল দাস, সুবিনয় মল্লিক, লিটন পাল, দীপন আচার্য্য, হোনাক চৌধুরী, প্রান্ত পাল ও শান্ত দাসসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি