শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত শ্রীহাইল গ্রামের লিংকন চৌধুরীর সহধর্মিণী কোকিলা আক্তার (২২) এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
সোমবার, ১৪ আগস্ট মধ্যরাতে হবিগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে তারা মায়ের কোল আলো করে পৃথিবীতে আসে।
তিন জনের মধ্যে দু’জন ছেলে আর একজন মেয়ে। তিন সন্তানসহ মা সুস্থ আছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
তবে শিশুদের ওজন কম হওয়ায় ও নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় উন্নত সেবার জন্য তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বেসরকারি ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ও সার্জন ডা শামীমা আক্তার এই সফল অস্ত্রোপচার করেছেন।
একসঙ্গে পরিবারে তিন নতুন সদস্যকে পেয়ে বাবা-মাসহ আত্মীয়স্বজন সবাই খুশি। তারা নবজাতকদের জন্যে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।