জাতীয় শোকদিবস উপলক্ষে হবিগঞ্জ ও মাধবপুরে আশার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত August 14, 2023
জাতীয় শোকদিবস উপলক্ষে হবিগঞ্জ ও মাধবপুরে আশার ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ ও মাধবপুরে এনজিও আশার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৪ আগস্ট সকালে আশার মিরপুর স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশীষ রঞ্জন ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ। বিশেষ অতিথি ছিলেন আশা ম্যাটস চুনারুঘাটের ভাইস প্রিন্সিপাল ডা মো নজরুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার এম এ তারেক, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরণ চন্দ্র রায়, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মতিলাল গোপ ও চিকিৎসক প্রদীপ কুমার পাল।
আশার কর্মকর্তারা জানান, জেলার ৪টি জায়গায় আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
মেডিক্যাল ক্যাম্পের শুরুতে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একই দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলায়ও আশার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় আশা অফিসে সংস্থার মাধবপুর আঞ্চলিক অফিসের আর এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন আশা কমপ্লেক্স চুনারুঘাট শাখার সিনিয়র লিয়াঁজো অফিসার মো মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জ ডিভিশনাল ম্যানেজার মো জালাল উদ্দিন ও ডা নয়ন কান্তি পাল।
মেডিক্যাল ক্যাম্পে শতাধিক লোককে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।