গোলাপগঞ্জে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমানের সমর্থনে সভা

প্রকাশিত August 12, 2023
গোলাপগঞ্জে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমানের সমর্থনে সভা

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো আতাউর রহমান আতার সমর্থনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, আগস্ট বিকেলে গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক, উপজেলা সভাপতি রাজন আহমদ রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলা সভাপতি শামসুজ্জামান বাবুল, সহসভাপতি আব্দুল হাকিম, নূরুল আমিন, জেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জ্যেষ্ঠ সদস্য আসাদুজ্জামান রুমান, গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক ফারুক আলী, উপজেলা শ্রমিক পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি ছালেহ আহমদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য জালাল আহমদ চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি