কৃষকদের জীবনমান উন্নয়নে প্রাইভেট সেক্টরের ভূমিকা নিয়ে মতবিনিময়

প্রকাশিত August 11, 2023
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রাইভেট সেক্টরের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেট এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘প্রান্তিক/দরিদ্র কৃষকদের জীবন-জীবিকার মান উন্নয়নে প্রাইভেট সেক্টরের ভূমিকা’ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সদর উপজেলার হাটখোলায় একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার, ১০ আগস্ট অনুষ্ঠিত এ সভায় মূলতঃ প্রান্তিক/দরিদ্র কৃষকদের জীবন-জীবিকার মান উন্নয়নে কৃষিতে সব্বোর্চ উৎপাদন বৃদ্ধি, গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন, আধুনিক যন্ত্রপাতির সঠিক ও সময়োপযোগী ব্যবহার এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রাইভেট সেক্টর প্রতিনিধি হিসেবে অপসোনিন ফার্মার সিনিয়র মার্কেটিং অফিসার সুজন শীল ও এরিয়া ম্যানেজার মোশাররফ হোসেন, এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার ডা দেবাশীষ ভট্টাচার্য, লাল তীর বীজ লিমিটেডের পিডিএস চঞ্চল কুমার এবং রেনেটা লিমিটেডের পিএসও গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা নাহিদ আরজুমান বানু ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাহেদুল ইসলাম এবং হাটখোলা ও জালালাবাদ এলাকার কৃষক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় সকলে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষকদের ভাগ্যোন্নয়নের ব্যাপারে একমত পোষণ করেন।
সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের কৃষিবিদ ড মো রুহুল আমিন সরকার। সংবাদ বিজ্ঞপ্তি