বেলাল উদ্দিনের মৃত্যুতে সিলেট ললিতকলা একাডেমির উদ্যোগে শোকসভা

প্রকাশিত August 10, 2023
বেলাল উদ্দিনের মৃত্যুতে সিলেট ললিতকলা একাডেমির উদ্যোগে শোকসভা

সিলেট মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক, সিলেট ললিতকলা একাডেমির সভাপতি, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট বেলাল উদ্দিন স্মরণে সিলেট ললিতকলা একাডেমির উদ্যোগে আয়োজিত শোকসভা বক্তারা বলেছেন, বেলাল উদ্দিনের অকাল মৃত্যেুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি আইন-আদালত অঙ্গনেও অনেক বড় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই রাতে সিলেট ‍মহানগরীর শারদা স্মৃতি ভবনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহড়া কক্ষে এ শোকসভার আয়োজন করা হয়।
সিলেট ললিতকলা একাডেমির সহসভাপতি প্রবোধ রঞ্জন দাসের সভাপতিত্বে ও জুঁই তালুকদারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ললিতকলা একাডেমির অধ্যক্ষ অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন সিলেট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মোহাম্মদ রাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট কিশোর কর, এমসি কলেজের সহযোগী অধ্যাপক শংকর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট মিশকাতুন নূর, অ্যাডভোকেট সৈয়দ তারেক, সাদিক আহমেদ চৌধুরী, সেলিম আহমদ, নীপা ভট্টাচার্য, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলী, দপ্তর সম্পাদক খোকন ফকির প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্মসম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এপিপি অ্যাডভোকেট বেলাল উদ্দিন একজন সাংস্কৃতিক সংগঠকও ছিলেন। তিনি কৈশোরে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সঙ্গে যুক্ত ছিলেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সিলেট ললিতকলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি