বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সিলেট জেলা আওয়াম লীগ সভাপতির

প্রকাশিত August 7, 2023
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সিলেট জেলা আওয়াম লীগ সভাপতির

সিলেট জেলা আওয়াম লীগের সভাপতি, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণ মর্যাদায় সভাপতির পদ প্রাপ্তি উপলক্ষে সোমবার, ৭ আগস্ট সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, নির্বাহী সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি