জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে দু’টি বিষয়ে অংশ নিয়ে সিলেটের শেখ মাহজাবিন তারানা স্নেহা প্রথম ও দ্বিতীয় হয়েছে।
গত ২৮ জুলাই ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে হামদ-নাতে ’খ’ বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদকের জন্য মনোনীত হয়।
এছাড়া ৩০ জুলাই কেরাত প্রতিযোগিতায় একই বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদকের জন্য মনোনয়ন পায়।
পরবর্তী সময়ে রাষ্ট্রপ্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন।
শেখ মাহজাবিন তারানা স্নেহা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে পড়শোনা করছে।
সে মহানগরীর লামাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাইয়ুম শাহীদ ও অ্যাডভোকেট শাহান শাহারা বেগম লাভলীর বড় মেয়ে এবং রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্নর, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফের ভাগিনী। সংবাদ বিজ্ঞপ্তি