রোহিত দত্ত চৌধুরী এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে

প্রকাশিত August 6, 2023
রোহিত দত্ত চৌধুরী এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে

রোহিত দত্ত চৌধুরী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে।
তার প্রাপ্ত সর্বমোট নম্বর ১১৯৫। সে মহানগরীর কাজলশাহ্ এলাকার রূপক দত্ত চৌধুরী ও জলি দত্ত চৌধুরীর কনিষ্ঠ ছেলে।
রোহিত দত্ত চৌধুরী পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত। সে জাতীয় শিশু পুরস্কার ও জাতীয় শিক্ষা সপ্তাহে সিলেট বিভাগে ৯ বার চ্যাম্পিয়ন হয়। ২০১৭ সালে উচ্চাঙ্গ সংগীতে সারা দেশের মধ্যে রৌপ্যপদক লাভ করে। একক অভিনয়েও সে জাতীয় পর্যায়ে পুরস্কৃত। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক পেয়েছে।
সে বাংলাদেশ বেতার সিলেটের নজরুল সংগীতের নিয়মিত শিল্পী। রোহিত দত্ত চৌধুরী তার প্রয়াত দাদু রণজিৎ দত্ত চৌধুরীর জীবনাদর্শ অনুসরণ করছে। সংবাদ বিজ্ঞপ্তি