জামালগঞ্জে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত August 5, 2023
জামালগঞ্জে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাত ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকত খাঁ গ্রামবাসী মানববন্ধন করেছেন।
শনিবার, ৫ জুলাই দুপুরে কলকত খাঁ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বদরুল ইসলাম, ফজলুল হক গোলাপ, তাজ উদ্দিন, ইজ্জত উল্লাহ, মাস্টার ওসমান গণি, সুজিত কুমার তালুকদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউয়িনের ডুংরিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে তানজির আহমদ ও শিমুলবাঁক ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মাস্টার ওসমান গণির ছেলে সালমান আহমদকে লিবিয়া হয়ে ইতালি নেওয়ার আশ্বাস দিয়ে কলকত খাঁ গ্রামের আদম ব্যবসায়ী রুহুল আমিন নগদ ৮ লাখ টাকা নেন; কিন্তু তাদেরকে বিদেশ না নিয়ে রুহুল আমিন ও তার চাচাতো ভাই ঝুনু মিয়া ইতালিতে পাড়ি জমান।
এখন ভুক্তভোগীরা টাকা ফেরত চাওয়ায় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।