জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সামাজিক সংগঠন জুড়ী সোস্যাল কমিউনিটি, কাতারের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো রহমত আলীকে অনলাইন নিউজ পোর্টাল জুড়ী টাইমস সংবর্ধনা জ্ঞাপন করেছে।
মো রহমত আলী জুড়ী টাইমসের সম্পাদকমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
গত ৩০ জুলাই সন্ধ্যায় জুড়ী মিডিয়া সেন্টারে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, জুড়ী মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ মো তাজুল ইসলাম। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জুড়ী টাইমসের সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি-তদন্ত হুমায়ুন কবির, জুড়ী প্রেসক্লাবের সভাপতি, মানবজমিন-এনটিভির প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মাইটিভি-সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি ফারুক আহমদ, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার এবাদুর রহমান, যুবলীগ নেতা মাছুম আহমেদ, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।