সূত্রধার নাট্যদলের প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘বনফুরলের ফুল’

প্রকাশিত August 3, 2023
সূত্রধার নাট্যদলের প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘বনফুরলের ফুল’

সূত্রধার নাট্যদলের প্রযোজনায় আগামী ৪ ও ৫ আগস্ট শুক্র ও শনিবার সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হতে যাচ্ছে নতুন নাটক ‘বনফুরলের ফুল’।
সুফি সুফিয়ানের রচনা ও আবদুল্লাহ আশরাফের মঞ্চ-আলো এবং নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সুতপা বিশ্বাস পল্লবী, শাহ শরীফ উদ্দিন, হাসান লিমন, সৃজন চন্দ মন, সৌরভ রায় শাওন ও নাহিয়ান চৌধুরী নাফি। সংগীত আয়োজন করেছেন পল্লবী মৌ। সংগীত প্রক্ষেপণ করবেন আহমেদ সাইফ।
‘বনফুরলের ফুল’ একটা ভুতূরে সমাজের গল্প, যেখানে ঘুরে বেড়ায় ভোগের ঘোড়ার সওয়ার হওয়া কতিপয় মানুষ, যারা প্রাপ্তির লোভে ফরমান করে নতুন আইন। লোকপৃথিবীর ধূর্ত অন্ধকার, নারী জন্মের ক্ষোভ-ঘৃণা আর নগাই সাপের উত্থিত ফণার মুখোমুখি হতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় বনফুরলের ফুলের জগতে সবাইতে স্বাগত জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি