নাজমুল সুমন, লন্ডন, ইউকে : ব্রিটেনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মনিরুল আলমের মরদেহ গত ২৭ জুলাই দ্বিতীয় নামাজে জানাজা শেষে মৌলভীবাজার জেলা সদরের একাটুনা এলাকায় মৌলভীবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান ও গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক প্রেসিডেন্ট নূরুল ইসলাম মাহবুব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিয়া মনিরুল আলম ২৩ জুলাই সন্ধ্যা ৬টায় লন্ডনের গাইস হাসপাতালে ইন্তেকাল করেন।।
তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
বাংলাদেশে মরদেহ আনার আগে ২৫ জুলাই ইস্ট লন্ডন মসজিদে প্রথম নানাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের পক্ষ সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদকণ্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর একাটুনা গ্রামের এই কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।