হবিগঞ্জে মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালন

প্রকাশিত July 30, 2023
হবিগঞ্জে মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ‘মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
রবিবার, ৩০ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা বক্তব্য রখেন।
আলোচনা সভা শেষে মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।