সুনামগঞ্জে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার

প্রকাশিত July 26, 2023
সুনামগঞ্জে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ‌’বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য সম-নাগরিকত্ব বিষয়ক সাতটি উদ্দেশ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৬ জুলাই সকাল ১১টায় এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাবের উদ্যোগে সদর উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও আরডিএসএর নির্বাহী পরিচালক মো মিজানুল হক সরকারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পৌরসভার প্যানের মেয়র আহমদ নূর, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান ,পুরোহিত নেতা মিঠুন চক্রবর্তী, মৎস্যজীবী প্রতিনিধি মো দারু মিয়া, সুশীল সমাজের প্রতিনিধি মো ওবায়দুল হক মিলন, রিজু মিয়া, নারী প্রতিনিধি মাহিন চৌধুরী ও প্রতিবন্ধী ব্যক্তি সুধীর দাস।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর বলেন, ধর্ম, লিঙ্গ, জাতি, অর্থনৈতিক অবস্থা, বাসস্থান ইত্যাদি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে মানুষ হিসেবে সমানভাবে দেওয়া আছে।