সুনামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ শোভাযাত্রা আলোচনা

প্রকাশিত July 25, 2023
সুনামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ শোভাযাত্রা আলোচনা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ উপলক্ষে মঙ্গলবার, ২৫ জুলাই বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা প্রশান্ত দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা মো সামছুল করিম ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে তিন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে সদর উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সহ অন্যান্য অতিথি।