বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
সোমবার, ২৪ জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ইঞ্জিনিয়ার, পলিটেকনিক ইস্টিটিউটের শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতি করেন ইঞ্জিনিয়ার প্রদীপ কান্তি রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনসুর রশীদ কাজল, কাজি নজরুল ইসলাম, সৈয়দ মোন্তাসীর হাফিজ ও সুবাস কুমার চত্রুবর্তী।
বক্তরা বেতন বৈষম্য দূরীকরণ ও পেশাগত সমস্যা সমাধানসহ সকল দাবি অবিলম্বে পূরণের দাবি জানান।