শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার পরিচিতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত July 21, 2023
শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার পরিচিতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার পরিচিত ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার, ২১ জুলাই উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মো আবু তালেব। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়ের তত্ত্বাবধানে ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হিমাদ্রি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শশাঙ্ক কুমার ঘোষ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।
এছাড়াও বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, শাল্লা থানার সাব ইন্সপেক্টর অভিজিৎ সিংহ, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাস পীযুষ, প্রাক্তন ক্রীড়াবিদ হেমসেন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত তালুকদার, নির্বাহী সদস্য বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ তালুকদার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, বলরামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেশ চৌধুরী, সহদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদ্বীপ্ত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।