হোটেল ক্রিস্টাল রোজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা কাল

প্রকাশিত July 20, 2023
হোটেল ক্রিস্টাল রোজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা কাল

আগামীকাল শুক্রবার, ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মহানগরীর আম্বরখানা সাপ্লাই রোডে হোটেল ক্রিস্টাল রোজের উদ্যোগে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কর্মকর্তাদের সৌজন্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসাবিদ, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা অছুল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধের গবেষক আল আজাদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ক্রীড়া সংগঠক আফজাল রশিদ চৌধুরী, রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা এ কে এম দাউদ ও অধ্যাপক ড ফারদিন ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন হোটেল ক্রিস্টাল রোজের ব্যবস্থাপনা পরিচালক কাজী শহীদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন হোটেল ক্রিস্টাল রোজের নির্বাহী পরিচালক আর কে দাস নিশু। সভাপতিত্ব করবেন হোটেল ক্রিস্টাল রোজের চেয়ারম্যান ও সিইও এ আল নোমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নন্দিত সঙ্গীত শিল্পী বর্ণা ইয়াসমিন এবং অধ্যাপক ডাক্তার এ কে এম দাউদ ও তার দল। সংবাদ বিজ্ঞপ্তি