মাধবপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মধ্যে বৃক্ষচারা বিতরণ

প্রকাশিত July 20, 2023
মাধবপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মধ্যে বৃক্ষচারা বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্রামীণ ব্যাংক বাঘাসুরা শাখার উদ্যোগে গ্রাহকদের মধ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
বুধবার, ১৯ জুলাই দুপুরে গ্রামীণ ব্যাংকের বাঘাসুরা শাখা অফিসে শাখা ব্যবস্থাপক মো হানিফ মিয়ার সভাপতিত্বে বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক হবিগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মোতাহার হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের মাধবপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মো নূর আলম।