নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সামার-২০২৩ সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মঙ্গলবার, ১৮ জুলাই থেকে ৩ দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বর্ণাঢ্য আয়োজনে এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো হারুনুর রশীদ ও রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো শামসুল কবির।
উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করতে পারবে।
এডমিশন ফেয়ার ২০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সংবাদ বিজ্ঞপ্তি