দিরাই-শাল্লায় আ লীগের মনোনয়ন প্রত্যাশী আল আমিন চৌধুরীর গণসংযোগ

প্রকাশিত July 18, 2023
দিরাই-শাল্লায় আ লীগের মনোনয়ন প্রত্যাশী আল আমিন চৌধুরীর গণসংযোগ

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) সোমবার, ১৭ জুলাই দিনভর নির্বাচনী এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
দিরাই উপজেলার কয়েকটি বাজার ও গ্রামে তিনি মতবিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
তিনি বলেন, ‌’জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের লক্ষ্যেই এলাকায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছি ।’
মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে আল আমিন চৌধুরী বলেন, এই আসনে আগে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষেই কাজ করেছি। দলীয় সিদ্ধান্তের বাইরে কখনও অবস্থান নেইনি।
এবার দলীয় সভাপতি শেখ হাসিনা তার দিকে ও দিরাই-শাল্লাবাসীর দিকে দৃষ্টি দিবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
গণসংযোগে দিরাই-শাল্লার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।