নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার, ১৫ জুলাই দুপুরে নবীগঞ্জ শহরের তাহসিন প্লাজার সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার। উপজেলা নারী ফোরামের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পল্লী জীবিকায়ন অফিসার শাকিল আহমদ, পৌরসভার প্যানেল মেয়র ফারজানা আক্তার পারুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছৈইফা রহমান কাকলী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা বিদ্যালয়ের অধ্যক্ষ কাঞ্চন বনিক, পৌর আওয়ামী লীগ নেতা এ টি এম রুবেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক দীপঙ্কর ভট্টাচার্য দেবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার বদরুজ্জামান, মহিলা মেম্বার সামসুন্নাহার ও রেবা রানী সরকারসহ মহিলা ফোরামের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার মোট ৫০ জন নারীর মাঝে সরকারিভাবে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।