সিলেটে তারুণ্যের সমাবেশ উপলক্ষে হবিগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিরতণ

প্রকাশিত July 6, 2023
সিলেটে তারুণ্যের সমাবেশ উপলক্ষে হবিগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিরতণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ উপলক্ষে হবিগঞ্জে প্রস্তুতি সভা ও লিফলেট বিরতণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, হবিগঞ্জ জেলা সভাপতি জহিরুল হক শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ।
পরে শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।