হাকিম ফাউন্ডেশন চেয়ারম্যানের পিতা-মাতার ঈসালে সাওয়াব উপলক্ষে দোয়া

প্রকাশিত June 28, 2023
হাকিম ফাউন্ডেশন চেয়ারম্যানের পিতা-মাতার ঈসালে সাওয়াব উপলক্ষে দোয়া

নিজস্ব প্রতিনিধি : হাকিম ফাউন্ডেশন ইউএসএর চেয়ারম্যান রোকন হাকিমের পিতা আব্দুল হাকিম ও মাতা জায়দা খাতুন হাকিমসহ নবীগঞ্জের করগাঁও গ্রামের মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে বুখারি, খতমে কোরআন, যিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৬ জুন করগাঁও গ্রামে হাকিম ফাউন্ডেশন ইউএস চেয়ারম্যানের বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। তার সফর সঙ্গী ছিলেন সাহেবজাদা মাওলানা গোফরান আহমেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন হাকিম ফাউন্ডেশনের পরিচালক জমশেদ আলী ও রুপুল আমিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়।