শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে নিহত মৎস্যজীবী লিটন মিয়ার পরিবারকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
লিটন মিয়া গত ২১শে জুন বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহড়া ইউনিয়নের ছায়ার হাওরে মাউতি বাঁধের পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।
সোমবার, ২৬ জুন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) লিটন মিয়ার স্ত্রীর হাতে সহায়তার টাকা তুলে দেন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া ও আওয়ামী লীগ নেতা ইকরামুল হোসেন।