মাধবপুরে গুমুটিয়া সমাজকল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রকাশিত June 23, 2023
মাধবপুরে গুমুটিয়া সমাজকল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গুমুটিয়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার, ২২ জুন দুপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো মনজুর আহসান।
সংগঠনের সভাপতি পংকজ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পৌরসভার প্যানেল মেয়র মোবারক উল্লাহ, সাবেক কাউন্সিলর লাল মিয়া, শিক্ষক বিজয় ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী শংকর রায়, ফুল মিয়া, চাঁন মিয়া, গুমুটিয়া সমাজকল্যাণ সংগঠনের সহসভাপতি টুটুল খান ও কোষাধ্যক্ষ অসিম দেব।
পরে উপজেলা নির্বাহী অফিসার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ভেষজ বৃক্ষ রোপণ করে কার্যক্রম উদ্বোধন করেন।