জামিলের মায়ের মৃত্যুতে আ লীগ আনোয়ারুজ্জামান বাবুল ও চেম্বারের শোক

প্রকাশিত June 20, 2023
জামিলের মায়ের মৃত্যুতে আ লীগ আনোয়ারুজ্জামান বাবুল ও চেম্বারের শোক

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো আব্দুর রহমান জামিলের মা দিলারা বেগমের ইন্তেকালে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার, ২০ জুন দুপুর ১টায় মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে দিলারা বেগম ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
শোকবার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন দিলারা বেগমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও আব্দুর রহমান জামিলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো নজরুল ইসলাম বাবুল,
এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহসভাপতি মো আতিক হোসেন।
আলাদা আলাদা শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।