সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মিশিগানে সাংবাদিকদের সভা

প্রকাশিত June 20, 2023
সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মিশিগানে সাংবাদিকদের সভা

বাংলাদেশে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ সভা করেছে।
রবিবার, ১৮ জুন সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সভাপতি হেলাল উদ্দিন রানা।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্মরণে সভার শুরুতে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, ফারজানা চৌধূরী, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, মাহমুদুল হক লিটু, আবুল হাসনাত, এ এস কুটি, হারান কান্তি সেন ও সঞ্জয় দেব।
সভাপতির বক্তব্যে হেলাল উদ্দিন রানা বলেন, নাদিম হত্যাকারীদের এমন শাস্তি দেয়া হোক যাতে কেউ ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা করতে ভয় পায়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া রাতে প্রবাসে সাংবাদিকতার মান উন্নয়নে বিশেষ করে আইন, স্থানীয় সিটি ও কাউন্টির বিভিন্ন আইন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংবাদিকেরা। সংবাদ বিজ্ঞপ্তি