গোলাপগঞ্জে প্রবাসী উদ্যোগে কম্পিউটার ল্যাব পেলো মানিককোণা মাদরাসা

প্রকাশিত June 19, 2023
গোলাপগঞ্জে প্রবাসী উদ্যোগে কম্পিউটার ল্যাব পেলো মানিককোণা মাদরাসা

প্রবাসী উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিয়া মুহয়িসুন্নাহ মানিককোণা হাওরতলা মাদরাসায় গরিব অসহায় শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রসারের লক্ষ্যে কম্পিউটার ল্যাব খোলা হয়েছে।
লন্ডন প্রবাসী রহিমা খাতুন আজিজ লুবনা, মুহিবুর রাহমান ও আব্দুল আহাদ আজিজ রুবেলের বাবা মোহাম্মদ আব্দুল আজিজ ও মা হাবিবা খাতুনের মাফফিরাত কামনায় মাদরাসায় এই কম্পিউটার ল্যাব খোলা হয়।
কম্পিউটার ল্যাবের পুরো ব্যবস্থাপনায় আছেন লন্ডন বিশিষ্ট সমাজসেবী, রিচ এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল আহাদ আজিজ রুবেল।
নতুন ল্যাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামিয়া মুহয়িসুন্নাহ মানিককোণা হাওরতলা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হিফজুর রহমান ও দাতা সদস্য এম এ রহমান তিতন সহ শিক্ষক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা কম্পিউটার ল্যাবের দ্বারা মাদারাসার শিক্ষা আরেকধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি