রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে কর্মসূচি পালন

প্রকাশিত June 17, 2023
রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে কর্মসূচি পালন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অবিলম্বে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার, ১৭ জুন সকালে ১১টায় প্রিপ ট্রাস্ট অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে প্রথমে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন এবং পরে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়ার সভাপতিত্বে ও প্রিপট্রাস্ট অপরাজিতার ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুব আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো আবুল হোসেন, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশরাফি শম্পা।