সুনামগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন || সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

প্রকাশিত June 11, 2023
সুনামগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন || সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১১ জুন সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো ওমর ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক বখত, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাংবাদিক মাসুক মিয়া, ঝুনু চৌধুরী, বাসসের জেলা প্রতিনিধি আল হেলাল প্রমুখ।
সিভিল সার্জন জানান, আগামী ১৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৫৪ হাজার ৫০০ (১২-৫৯) মাস বয়সী শিশুকে ‘এ প্লাস’ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।