জুড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত June 1, 2023
জুড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের ৫০ হাজার টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার, ৩১ মে দুপুরে উপজেলার জুড়ী নদীর কন্টিনালা অংশ থেকে এভাবে বালু উত্তোলন করায় নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
অভিযোগ রয়েছেন, দীর্ঘদিন থেকে জুড়ী নদীর কন্টিনালা অংশ থেকে রাবার ড্যাম পর্যন্ত একটি সংঘবদ্ধ চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। ফলে নদীর দু’পাশের রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়ে। এমনকি নদীরপারের ঘরবাড়িও হুমকির মুখে। তাই এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
অভিযানকালে ইউএনও একটি বালু বোঝাই নৌকাসহ পাঁচ শ্রমিক ও নৌকার মালিককে আটক করেন। অপরাধ স্বীকার করায় অভিযুক্ত উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের বারিক মিয়ার ছেলে অহিদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এসআই মো ফরহাদ মিয়ার নেতৃত্বে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে জানান, জুড়ী নদী থেকে অবৈভাবে মাটি বা বালু উত্তোলন করতে পারবেননা। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।