সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে একটি পিকআপ ভ্যান ও ৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারী গ্রেফতার হয়েছে।
রবিবার, ২৮ মে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাচ্ছগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় খাগাইল থেকে তোয়াকুল যাওয়ার রাস্তার বালিদ্বার সেতুর নিকট থেকে এএসআই মো জিতু মিয়া সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত পিকআপ ও ভারতীয় চিনিসহ চোরাকারবারীদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো মো শেখ উদ্দিন (৫১, পিতা মৃত মকবুল আলী), আব্দুর রহিম (২১, পিতা কুতুব উদ্দিন, দু’জনেরই ঠিকানা দলইরগাঁও মাঝপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) এবং শাহ আরফিন (১৯, পিতা আব্দুল ছত্তার ওরফে কালা মিয়া, কালাইগুল, রাজনগর, মৌলভীবাজার)।
গ্রেপ্তারকৃত আসামিগণ ও অজ্ঞাতনামা ১/২ জন আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী