শাল্লায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত May 28, 2023
শাল্লায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার, ২৮ মে উপজেলা পরিষদ গণমিলনায়তনে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ ও সাংবাদিক পি সি দাশ পিযুষ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।