প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার শাস্তির দাবিতে সুনামগঞ্জে মিছিল ও সভা

প্রকাশিত May 27, 2023
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার শাস্তির দাবিতে সুনামগঞ্জে মিছিল ও সভা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক গ্রেফতারকৃত আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৭ মে দুপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের নেতৃত্বে শহরের কাজির পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাখার সহসভাপতি সিদ্দিকুর রহমান মাসুক, মাওলানা ইকবাল আহমেদ জলিল, আব্দুল করিম বাবুল, বিপ্লব তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ম্ময় দাস চপল।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হয়েছে। বিএনপি সেটা সহ্য করতে পারছেনা। তাই চক্রান্তে মেতে আছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।