জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে রড চুরির অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
এই গ্রামের মৃত আসকর আলীর ছেলে প্রবাসী অহেদ মিয়ার বাড়ি থেকে সম্প্রতি রাতের আঁধারে ৫০ হাজার টাকা মূল্যের ৫শ কেজি রড চুরি হয়।
এ ঘটনায় অহেদ মিয়া জুড়ী থানায় লিখিত অভিযোগ করলে এস আই খসরুল আলম বাদলের নেতৃত্বে একদল পুলিশ বেলাগাঁওয়ের শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন, মৃত ফিরোজ মিয়ার ছেলে জয়দল উদ্দিন ও মৃত আব্দুল মালিকের ছেলে হানিফ মিয়াকে গ্রেফতার করে।