সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় সিলেটে ‘লিভার রোগ ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং লিভার রোগ প্রতিকার ও প্রতিরো ‘ বিষয়ক শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৬ মে বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশনাল প্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। সভাপতিত্ব করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাপ্তান হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব গয়াছ মিয়া গিয়াস, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট সহকারী রাজস্ব অফিসার শান্তিব্রত তালুকদার, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা বরনময় চাকমা, বিশ্বনাথ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো শাহেদুর রউফ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য এনামুল হক লিলু, ফাউন্ডেশন ৯১ এর সিমিন, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, জকিগঞ্জ হসপিটাল সিলেটের চেয়ারম্যান সুয়েব লস্কর, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্মআহবায়ক আব্দুল আলীম আলম, সালমা আক্তার সুমি, লিটন বড়ুয়া, হাজেরা বেগম, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া রোজিনা আলীম, তপতি বড়ুয়া, তাজিদুর রহমান ও শিমুল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্মআহবায়ক উৎফল বড়ুয়া। এছাড়া লিভার সচেতনতা বিষয়ক একটি শোভাযাত্রা সিলেট মহানগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। সংবাদ বিজ্ঞপ্তি