সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ড আতিকুজ্জামান

প্রকাশিত May 25, 2023
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ড আতিকুজ্জামান

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি সিন্ডিকেটের নতুন সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড মোহাম্মাদ আতিকুজ্জামান।
তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক।
বৃহস্পতিবার, ২৫ মে সিকৃবি একাডেমিক কাউন্সিলের ৪৪ তম সভায় তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞার স্থলাভিষিক্ত হলেন।
ড আতিকুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ভেটেরিনারি মেডিসিনে স্নাতক সম্পন্ন করে ২০০৩ সালে সিলেট সরকারি ভেটেরিনারি কলেজে (বর্তমানে সিকৃবি) প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগে যুক্ত হন।
এছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর ও সুইডেনের লিঙ্কোপিং ইউনিভার্সিটি থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন।
ড আতিকুজ্জামান শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি, ওয়ান বাংলাদেশের সদস্য ও সায়েন্টিফিক রিপোর্টসের এডিটোরিয়াল সদস্য হিসেবে কাজ করেছেন। সংবাদদাতা