ঝেরঝেরিপাড়া মাদরাসা ও আল-ইহসান ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ

প্রকাশিত May 24, 2023
ঝেরঝেরিপাড়া মাদরাসা ও আল-ইহসান ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ

সিলেট মহানগরীর ঝেরঝেরিপাড়া মাদরাসা ও আল-ইহসান ট্রাভেলসের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার, ২৩ মে সন্ধ্যায় ঝেরঝেরীপাড়া মাদরাসা ভবনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে আল-ইহসান ট্রাভেলসের নিবন্ধিত ২৬০ জন হজযাত্রী ছাড়াও সিলেটের অন্যান্য এজেন্সির হজযাত্রীগণ অংশগ্রহণ করেন।
মহিলা হজযাত্রীদের জন্য পর্দা সহকারে আলাদাভাবে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় ঝেরঝেরিপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আল-ইহসান ট্রাভেলসের সত্বাধিকারী মাওলানা শায়েখ মাহমুদ সোয়াইব প্রশিক্ষণ দেন।
তিনি জানান, আগামী দিনগুলোতে যেকোনো ট্রাভেলস এজেন্সির হজযাত্রীগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস মাওলানা মুফতি মুসাহিদ কাসেমী, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস খান, আল-ইহসান ট্রাভেলসের ব্যবস্থাপক (হজ) এনায়েতুল হক চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি