সিলেটে বসবাসরত কুলাউড়ার অধিবাসীদের নিয়ে কুলাউড়া সমিতি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার, ২৩ মে রাতে মহানগরীর এক অভিজাত হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক কামাল হাসানকে সভাপতি ও বদরুল হোসেন খান কামরানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহসভাপতি আব্দুল বাছিত, জাফর আহমদ গিলমান, রেনু মিয়া, পরাগ কান্তি দেব, জহিরুল ইসলাম রিপন, আব্দুল আহাদ (রুমেল), মো ফজলুল হক, রুমান আহমদ, নীলকান্ত দাস নিলু, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হাই আল হাদী, নূরুজ্জামান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিমলেন্দু মিত্র তপন, সমাজকল্যাণ সম্পাদক পংকজ কান্তি দত্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মো কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সাইফ উদ্দিন সাজু, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল সোহেল এবং সদস্য প্রফেসর ড নূর উদ্দিন আহমদ, সিদ্দিক জালাল উদ্দিন আল বেরুনী, আব্দুল মুহিত, অরবিন্দ কুমার দত্ত, বিশ্বজিৎ দাস, অনুরূপ দেব চৌধুরী, ফতেহুল আলম সোহেল, রিপন দেব ও এম এ কাইয়ুম। সংবাদ বিজ্ঞপ্তি