বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ অর্জনকারী এনইইউবি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত May 23, 2023
বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ অর্জনকারী এনইইউবি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৩ সনের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ অর্জনকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার, ২২ মে বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এনইইউবির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড মো নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা রঞ্জিত কুমার দে ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো হারুনুর রশীদ।
আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে নবীন আইনজীবীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নিজের অনুভূতি প্রকাশ করে সংবর্ধিতদের মধ্য থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রাখাল চন্দ্র দাস, অ্যাডভোকেট সেলিম মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান আহমদ জয়, অ্যাডভোকেট জাহিদ খান নাবা ও অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অ্যাডভোকেটশিপ অর্জনকারী এনইইউবির শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জনের পাশাপাশি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে।
এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রাক্তন ছাত্র মো তানভীর আহমেদ ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা-২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করে ময়মনসিংহ জেলার সহকারী জজ নিযুক্ত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি