বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তীতে স্কলার্সহোম মেজরটিলায় অনুষ্ঠান

প্রকাশিত May 23, 2023
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তীতে স্কলার্সহোম মেজরটিলায় অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তীতে স্কলার্সহোম মেজরটিলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো ফয়জুল হক বলেছেন, স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তি ছিল তাৎপর্যপূর্ণ। বাঙালির স্বাধিকার-স্বাধীনতা থেকে বিশ্ব শান্তি সব জায়গায়ই তিনি রেখেছেন বিশ্বনেতার ভূমিকা। রাজনীতি ও শান্তির দূত হিসাবে পক্ষ নিয়েছেন শোষিতের। তিনি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার মহানায়ক হিসেবে আবির্ভুত হয়েছিলেন।
মঙ্গলবার, ২৩ মে সকালে কলেজের ইনডোর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির উপর একটি প্রামাণ্যও চিত্র প্রদর্শন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি