বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী `ফ্যাসিবাদী’ সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিএনপিকে জাতীয়তাবাদী শক্তির দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না।
সোমবার, ২২ মে বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্মসম্পাদক মো নিজাম উদ্দিন ও আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক জয়নাল আবেদিন মুহি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমদ, পৌর বিএনপি যুগ্মআহবায়ক কবিরুল ইসলাম আঙুর, জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, যুগ্মআহবায়ক সৈয়দ মনসুর আলী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি