সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আব্বাসের মায়ের মৃত্যুতে মহানগর আ লীগের শোক

প্রকাশিত May 22, 2023
সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আব্বাসের মায়ের মৃত্যুতে মহানগর আ লীগের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিনের মা সোমবার, ২২ মে দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি