শাল্লা প্রতিনিধি : ‘ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল’ স্লোগান নিয়ে এবং ‘ভূমি অফিসে না এসে, ভূমিসেবা গ্রহণ করুন’ আহ্বান জানিয়ে সুনামগঞ্জের শাল্লায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার, ২২ মে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও অমিতা রানি দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো আবু রায়হান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা রাজীব হাওলাদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সরদার ফজলুল করিম ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া।
এছাড়াও সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেদুল ইসলাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও আবদুল্লাহ আল নোমান সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।