গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় ৫০ হাজার ‘জীবন বিড়ি’ সহ একজন গ্রেফতার

প্রকাশিত May 17, 2023
গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় ৫০ হাজার ‘জীবন বিড়ি’ সহ একজন গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫০ হাজার পিস ‘জীবন বিড়ি’ সহ একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
জেলা পুলিশ জানায়, মঙ্গলবার, ১৬ মে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস ও এএসআই আরিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পন্নগ্রাম পলাশের ঘাটে খয়রুল আমিন (২৫, পিতা আলাউদ্দিন, মনাইকান্দি, গোয়াইনঘাট, সিলেট) নামের একজনকে গ্রেফতার ও তার নিকট হতে ‘জীবন বিড়ি’ নামের জীবন ধ্বংসকারী বিড়ি জব্দ করেন।
আসামি খয়রুল আমিনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য বিবরণী