কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে একটি ‘ভিত্তিহীন’ মামলায় জকিগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৭২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
এসব নেতাকর্মী মঙ্গলবার, ৯ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অবিলম্বে মামলা প্রত্যাহার ও কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে ‘মিথ্যা’ মামলা দায়েরের পর ইতোমধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটে মুক্ত হয়েছেন।
এখন নতুন করে ৭২ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি